ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাটে বিদ্যুস্পৃষ্ট হয়ে কৃষক ফজর শেখের (৬২) মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার লালচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজর শেখ বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। এ ব্যাপারে মৃতের ছেলে ফরিদ শেখ শুক্রবার রাতে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবির জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ফজর আলী নিজের মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে পা পিছলে ঘেরে দেওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়েন। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।