শার্শার কন্যাদাহে তরিকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

0

 

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে যশোরের শার্শায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কন্যাদাহ গ্রামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। কন্যাদাহ ওয়ার্ড বিএনপি নেতা আতর আলীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও উলাশী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শফিকুজ্জামান শফি,কামাল হোসেন, রোকনুজ্জামান জনি, গোগা ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলেচনা সভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে দোয়া করা হয়। এছাড়াও কন্যাদাহ গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত কিতাব গাইন,মোজাম গাইন,নুর ইসলাম গাইন, আব্দুল আজিজ গাইন,লিটন গাইন,মুকুল গাইনসহ হত্যার শিকার সকল বিএনপি নেতাকর্মীর জন্য মাগফিরাত কামনা করা হয়। এর আগে বিএনপি নেতা রিজাউল ইসলাম কন্যাদাহ গ্রামের অস্স্থু বিএনপির নেতা মেঝো খোকাকে দেখতে যান। এসময় তার শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।