নতুন বগি ইঞ্জিন না পাওয়া পর্যন্ত পদ্মা সেতুর যশোর রুটে ট্রেন চালানো সম্ভব নয় : মহাপরিচালক

0

স্টাফ রিপোর্টার॥ রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেছেন,‘পদ্মাসেতু রেল প্রকল্পে ভাঙ্গা নড়াইল বেনাপোল বা ভাঙ্গা নড়াইল খুলনা রুটে ট্রেন চলাচল কবে শুরু হবে বলা যাচ্ছে না। নতুন বগী ট্রেন না পাওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চালানো সম্ভব হবে বলে মনে হয় না। আপনাদের মত রাজবাড়ী কুষ্টিয়ায় বিক্ষোভ হচ্ছে। চলমান ট্রেনগুলোর রুট পরিবর্তন করলে বিক্ষোভ আরো বৃদ্ধি পাবে। বিক্ষোভ বৃদ্ধ করা জনগণকে ভোগান্তি ফেলা আমাদের কাজ নয়। আমরা ভাবছি চলমান ট্রেনগুলোর রুট ঠিক রেখে একটি নতুন ট্রেন দিয়ে খুলনা নড়াইল ঢাকা, ঢাকা নড়াইল যশোর, যশোর নড়াইল ঢাকা রুটে চালানো যায় কিনা। আমরা বিভিন্ন ভাবনা যাচাই বাছাই করছি। আমরা সুষম বন্টনের সর্বোচ্চ চেষ্টা করছি। রেলকে রক্ষার চেষ্টা করছি।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির একটি প্রতিনিধি দলের সাথে বুধবার সকালে মতবিনিময়কালে রেল বিভাগের ওই শীর্ষ কর্মকর্তা এ কথা বলেন। তথ্য জানিয়েছন বৃহত্তর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম সদস্য সচিব সাংবাদিক হাবিবুর রহমান মিলন।
তিনি জানান, সকাল ১১ টায় রেল ভবনে সচিবের সভাকক্ষে রেল সচিব আবদুল বাকীর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মিলিত হয় বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এক প্রতিনিধি দল। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন সচিবের সামনে তাদের দাবিগুলো উত্থাপন করেন। তিনি বেনাপোল যশোর ঢাকা রুটে ২টি ও দর্শনা যশোর ঢাকা রুটে ২টি ট্রেন দেওয়ার দাবিসহ ৬ দফা দাবি উত্থাপন করেন।
এসময় রেল সচিব জনাব আব্দুল বাকী বলেন, আমাদের ভুল বুঝবেন না। আমরা সব দিক নিয়ে ভাবনা চিন্তা করছি। রেলে প্রতিদিন ২ লাখ লোক চলাচল করার ব্যবস্থা আছে। কিন্তু প্রতিদিন ৩০ লাখ বার টিকিটের সন্ধান হচ্ছে। তাকে যদি ১০ লাখ ব্যক্তি ধরি তবে চাহিদা ১০ লাখ – আছে ২ লক্ষ। এই আমাদের রেল, বিষয়টি মাথায় রাখবেন। ভারত থেকে ৩০০ কোচ কিছু দিনের ভিতর দেশে আসছে। এটা আসলে সংকট দূর হয়ে যাবে।
বৃহত্তম রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের সাবেক চেয়ারম্যান জনাব মাহবুবর রহমান, উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব ইঞ্জিঃ রুহুল আমিন, যুগ্ম আহবায়ক জিল¬ুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক অ্যাড আমিনুর রহমান হিরু, যুগ্ম আহবায়ক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ নাসির আহমেদ সেফার্ড, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন ও কোটচাঁদপুর কমিটির আহ্বায়ক আগাঁ খান।