যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী সাগরের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অস্ত্র আইনের মামলায় শহরের রেলগেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাগরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই হাসান মাহমুদ আদালতে তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
উল্লেখ্য, সন্ত্রাসী সাগর রেলগেট চোরমারা দিঘির পাড়া এলাকার আব্দুল আলীম ওরফে ঢ্যাপ পকেটমারের ছেলে। গত ১৪ নভেম্বর বিকেলে যৌথবাহিনী তাকে ১টি ওয়ান শ্যুটারগান ও ২টি চাকুসহ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়।