বাঘারপাড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0

 

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় ‘বস্তায় আদা চাষ’ প্রযুক্তির ওপর কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মসলায় উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত এবং যশোর হর্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় সোমবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুরে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজগর আলী।
হর্টিকালচার সেন্টার যশোর উপপরিচালক দীপঙ্কর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ড. মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা, বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা কল্লোল হালদার, জামদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এএফএম আসলাম হোসেন, প্রদর্শনী প্লটের কৃষক গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান শেষে দেড় শতাধিক কৃষক-কৃষাণীকে বিনামূল্যে বস্তাসহ আদার বীজ ও পরিমাণমত রাসায়নিক সার সরবরাহ করা হয়।