নড়াইলে নবাগত ইউএনওর মতবিনিময়

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে মতবিনিময় সভা করেছেন সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। সোমবার নবাগত ইউএনও সঞ্চিতা বিশ^াসের সাথে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী, বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রাণী মজুমদার,জামায়াতের সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, শরীফ মুনীর হোসেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আকরাম শাহিদ চুন্নু, এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।