মোংলা বন্দরে ১ হাজারেরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
প্রথম দিনের অভিযানে ২ একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান ও উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা। আর এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার। সুনজিত কুমার বলেন, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের ১০ একর জমিতে ১ হাজার ১৭০টি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে বাকি সব জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দরের বেদখল জমি উদ্ধার করা হবে।