যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহর ও ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা নিয়েছেন, শনিবার সকাল ৮ টার দিকে কাওসার আলী (৪৫) নামে এক ব্যবসায়ী তার নাতিকে প্রাইভেট কোচিং এ রেখে মোটরসাইকেল রোগে বাসায় ফিরছিলেন। যশোর জিলা স্কুলের সামনে মুজিব সড়কে পৌঁছলে আদ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স এসে কাওসার আলীর মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর কাওসার আলী মৃত্যুবরণ করেন। তার বন্ধু আজিবুর রহমান জানিয়েছেন, কাওসার আলী যশোর শহরের খালধার রোড এলাকার মৃত আনিসুর রহমানের পুত্র। বর্তমানে তিনি শহরতলীর ধর্মতলায় শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করেন।
অপরদিকে, যশোরের ঝিকরগাছা উপজেলার রূপসপুরে চলন্ত ভ্যান ( চার্জার ভ্যান) থেকে পাকা রাস্তার উপর পড়ে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোকেয়া বেগম ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত রকিম উদ্দিনের স্ত্রী।
স্বজনরা জানিয়েছেন, রোকেয়া বেগম শনিবার সকালে ভ্যানযোগে তার আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথের মাঝে উপজেলার রুপসপুর গ্রামে পৌঁছলে চলন্ত ভ্যানের উপর থেকে পাকা রাস্তার উপর পড়লে রোকেয়া বেগম গুরুতর আহত হন। পরে তার নাতি সাবিনা খাতুন রোকেয়া বেগমকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বেলা ১১ টা ৫০ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টা ৫০ মিনি