শালিখায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ ‘শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজ ও সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম। অন্যান্যের ভেতর বক্তৃতা করেন, মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাহমুদুর রহমান তিতাশ,যুগ্ম সম্পাদক লাভু,সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান সুমন,শালিখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাশ বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পাভেল,যুগ্ম আহবায়ক পরেশ রায়,আড়পাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন,ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা প্রমুখ।