দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির টেন্ডার বাক্স ভাঙচুর

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির টেন্ডার বাক্স ভাঙচুর করেছে দুই দুবর্ৃৃত্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরুজ কার্যালয়ের সামনে টেন্ডার বাক্স ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন ৯টি খামার ও কেরু অ্যান্ড কোম্পানির কেন কেরিয়ার টেন্ডার দাখিলের দিন ছিলো। টেন্ডার বাক্স খোলার পর একদল দুর্বৃত্ত কার্যালয়ের তৃতীয় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে ভেঙে ফেলে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভাঙা টেন্ডার বাক্স উদ্ধার করে। এ সময় ওই দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, খালি টেন্ডার বাক্স ভাঙচুর করা হয়েছে। তবে এটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান তাকে ফোন করে জানিয়েছেন যে, তাদের প্রতিষ্ঠানে তেমন কোনো ক্ষতি না হওয়ায় এ ঘটনায় কর্তৃপক্ষের তরফ থেকে মামলা করা হবে না।