মোরেলগঞ্জের ৭৬টি মন্দিরে অনুদানের ডিও বিতরণ

0

মোরেলগঞ্জ(বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রদত্ত বরাদ্দের ডিও বিতরণ ও পূজার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বদরুদ্দোজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের আমির শাহাদাত হোসাইন। সভায় বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার রায়, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন, সেনাক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ সাদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, জামায়াতে ইসলামী পৌর আমির রফিকুল ইসলাম, রতন সাহা, অনিল হাওলাদার, রবিন্দ্রনাথ মৃধা প্রমুখ। সভা শেষে ৭৬ টি মন্দিরে চালের ডিও বিতরণ করা হয়। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।