যশোরে বেসরকারি হাসপাতালে অপারেশনের পর শিশুর মৃত্যু নিয়ে উত্তেজনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেল রোডের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের পর রেফার করা রোগীর পথেই মৃত্যু হয়েছে। গতকাল যশোর থেকে খুলনা নেয়ার পথে ৯ বছর বয়সী কন্যা শিশু রিয়া বিশ্বাসের মৃত্যু হয়। এ মৃত্যুর পর রোগীর স্বজনদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দিলেও আলাপ আলোচনার মধ্যেমে তা নিরসন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৪ অক্টোবর বেলা ১১টার দিকে বেসরকারি হাসপাতাল পঙ্গু সেবা কেন্দ্রে ভর্তি হন যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের সুজিত কুমার বিশ্বাসের কন্যা মৃত রিয়া বিশ্বাস।

ওই রাতেই রিয়া বিশ্বাসের পায়ের অপারেশন করা হয়। গতকাল রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। ৮টার দিকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-হ-৭১-৮০৯৩) যোগে খুলনায় নেয়ার পথে মারা যায় রিয়া। মৃত্যু নিশ্চিত করার পর স্বজনরা মরদেহ বাড়িতে না নিয়ে অ্যাম্বুলেন্সযোগে লাশ নিয়ে পঙ্গু সেবা কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতা হয়।

রিয়ার মা রিতিকা বিশ্বাস ও বাবা সুজিত কুমার বিশ্বাস জানিয়েছেন, তাদের মেয়ের পায়ের গোড়ালীর উপরের কিছু অংশ বাকা ছিল। এর জন্য তারা হাসপাতালে ভর্তি করেন। অপারেশনের পর তাদের মেয়ের অবস্থা ভালোর চেয়ে খারাপ হয়। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ খুলনা নিতে বলেন। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওই হাসপাতালেল মেডিকেল অফিসার ডা. নাফিস ফাহমিদ জানিয়েছেন, রিয়ার পায়ে টিবিয়া রোগ ছিল। এর আগে কখনো আঘাত পেয়েছিল। যে কারণে অপারেশনের পর রিয়ার মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে তার মৃত্যু হয়নি।

হাসপাতালটির মালিক ডা. নজরুল ইসলাম জানান, অপারেশন ভালোভাবেই হয়েছিল। এরপরেও রোগীকে বাচানো যায়নি যায়নি। আমরা উন্নত চিকিৎসার জন্য রেফার করে ছিলাম। রোগীর স্বজনদের আমরা বিষয়টা বুঝিয়েছি। । তারা বুঝেছেন । তাদের কোন অভিযোগ নেই।