বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আটক আরও ৫

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আজিজুর রহমান রাজু ওরফে লুইসহ ৫ জনকে বুধবার রাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকরা হলেন, শহরের শংকরপুর মুরগির ফার্মগেট এলাকার মৃত মোসলেম আলীর ছেলে আজিজুর রহমান রাজু ওরফে লুই, সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মৃত খন্দকার গোলাম মোর্শেদের ছেলে খন্দকার ফারুক আহম্মদ, ফতেপুর গ্রামের মৃত বাশারত খাঁর ছেলে সোবহান হোসেন, চাউলিয়া পূর্বপাড়ার মৃত পিয়ার গাজীর ছেলে শফিয়ার রহমান গাজী ও শালিয়াট গ্রামের নুর ইসলামের ছেলে রকি হোসেন।

পুলিশ জানায়, সন্ত্রাসী আজিজুর রহমান রাজু ওরফে লুইকে র‌্যাব সদস্যরা আটক করেছেন। অপর ৪ জনকে পুলিশ আটক করেছে। বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এর আগে র‌্যাব সদস্যরা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত সন্ত্রাসী কসাই মনির ও সনিসহ ৪জনকে আটক করেছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আরও ১৩ জনকে আটক করেছে।