লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উত্তীর্ণের দাবিতে মানববন্ধন।

0

শিমুল হাসান, স্টাফ রিপোর্টার ।। নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উত্তীর্ণের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান, মোঃ ইমরান হোসেন,রকিবুলর ইসলাম,নীলিমা সুলতানা, শওকত হোসেন, নাজমুল ইসলাম, সেলিনা আক্তার,ও সুমাইয়া খানম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের যে গ্রেডে বেতন প্রদান করা হয় তা যথেষ্ট নয়। এই বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট হয়। তাই আমাদের ১০ম গ্রেড প্রদান করার জোর দাবি জানাই বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিকট।
মানববন্ধন শেষে সহকারী শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন।