শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত

0

 

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) ॥ শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আদিল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপি উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা।
সভায় প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ওসমান আলী,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক শৈলকূপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান খান দিপু, শৈলকুপা উপজেলা বিএনপি এর ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি , ধলরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নায়েব আলী ম-ল, ধলরা চন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মোল্লা, শৈলকুপা পৌরসভার সাবেক কমিশনার এটিএম শহিদুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম সহ প্রমুখ।
প্রধান বক্তা হুমায়ুন বাবুর ফিরোজ বলেন, দুঃশাসন থেকে এই দেশের মানুষকে মুক্ত করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আজ আজ আদিল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিল । সম্প্রতি রানা নামের একটি কলেজ ছাত্রকে ১ মাইল ধাওয়া করে সেইসব সন্ত্রাসীরা সঘরের দরজা ভেঙে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। শুধু তাই নয় নীরবে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপকভাবে চালিয়ে গিয়েছিল কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায়নি। প্রতিবাদ করলেই তাদের ওপর সেই সন্ত্রাসীরা আক্রমণ চালাতো। অনেকেরই হত্যার উদ্দেশ্যে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। মামলা করারও সাহস পায়নি। শুনেছি অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে নীরবে নেওয়া হয়েছে চাঁদা। সন্ত্রাসীদের সেই সুযোগ আর থাকবে না এই বাংলায়। সভাটি সঞ্চালন করেন ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জোয়ার্দ্দার।