রামপাল-মোংলার ৫৩০ জন রোগী চোখের আলো ফিরে পেলেন

0

রামপাল (বাগেরহাট)সংবাদদাতা॥প্রতি বছরের মতো এ বছরও বাগেরহাটের রামপাল ও মোংলাসহ আশপাশের উপজেলার ৫৩০ জন ছানি পড়া রোগী চোখের আলো ফিরে পেলেন। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় এ শিবির পরিচালনা করা হয়েছে।
১৭ মে বড়দিয়া হাজি আরিফ (র.) মাদরাসায় ছানিপড়া, নেত্রনালী ও চোখের মাংশ বৃদ্ধি জনিত রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানিপড়া ৩৭৩ জনকে ঢাকা ডাচ আই হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, লেন্স সংযোজন ও ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়াও চোখের মাংশ বৃদ্ধি, নেত্রনালী অপারেশনের জন্যে বাছাইকৃত ১২৩ জনের মধ্যে ৮২ জনকেও বিনামূল্যে অপারেশন করা হয়।
এ বিষয়ে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, অন্ধত্ব প্রতিরোধ করা একটি মহৎ কাজ। এটা বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ কার্যক্রম। সেই ২০০৯ সাল থেকে বাগেরহাটের বিভিন্ন উপজেলাসহ খুলনা ও পিরোজপুর জেলার রোগীরা অপারেশন করান এখান থেকে। আল্লাহর রহমতে আমরা রোগীদের সেবা করে আসছি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরো বেশি ছানিপড়া রোগীর চিকিৎসাসেবা সম্ভব।