ঝিকরগাছায় কৃষকের সাবমারসিবল পাম্প চুরি

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় এক কৃষকের সাবমারসিবল পাম্প চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে পৌর সদরের ৫নং ওয়ার্ড কীর্তিপুরের ট্রাক টার্মিনালের পাশের মাঠে। চুরির ঘটনায় ওই গ্রামের মরহুম আকবার আলী বিশ্বাসের ছেলে কৃষক আব্দুল্লাহ আল মামুন ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা ট্রাক টার্মিনাল সংলগ্ন মাঠে ওই কৃষকের নিজের ৭ বিঘা জমি রয়েছে। জমিতে তিনি ১টি সাবমারসিবল পাম্প বাসিয়ে দীর্ঘদিন ধরে বোরোসহ বিভিন্ন প্রকার চাষাবাদ করে আসছেন। পাম্পটি গত ৬ জুন বৃহস্পতিবার আনুমানিক ১০টার দিকে দেখে কৃষক আব্দুল্লাহ আল মামুন বাড়িতে যান। পরদিন শুক্রবার ভোরে তিনি জমিতে গিয়ে দেখতে পান তার সাবমারসিবল পাম্পটি মাটির নিচ থেকে উঠিয়ে চোরেরা চুরি করে নিয়ে গেছে। পাইপগুলো ভেঙে ফেলে রেখে গেছে।