ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসুকে বিদায় সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসুকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝিকরগাছা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। রোববার দুপুরে নিজ অফিসে সংবর্ধনা অনুষ্ঠানপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এ এম সাইফুল ইসলাম, জুবায়ের হাসান, টিপু সুলতান, হিসাব রক্ষক রেজাউল করিম, সার্ভেয়ার আব্দুর রহমান প্রমুখ।