লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

0

নড়াইল সংবাদদাতা॥ বজ্রপাতে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে নবম শ্রেণির ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে। মাঠে গরু চরাতে গিয়ে রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভীও ব্রজপাতে মারা যায়। এ ঘটনায় মিরাজ মুন্সীর পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।