মনিরামপুরে সাংবাদিক কন্যা মালিহার সাফল্য

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মালিহা মেহনাজ এসএসসিতে সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ ৫.০০ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সে এবার যশোর শিক্ষা বোর্ডের অধীন মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ভালো ফলাফলের জন্যে মালিহা ও তার পরিবার সকলের নিকট কৃতজ্ঞ। মালিহা ভবিষ্যতে ভালো কিছু করার জন্যে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে। মালিহা মেহনাজ দৈনিক কালের কন্ঠের মনিরামপুর উপজেলা প্রতিনিধি মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার ও বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহারের জ্যেষ্ঠ কন্যা।