কাজী ফিরোজ-সুনীল শুভরায়কে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

0

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দলের সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।