বাঘারপাড়ায় আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জি. আরশাদের মতবিনিময়

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ শনিবার বাঘারপাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। শনিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন বিশ্বাস, যশোর জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা,উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অশোক সাহা, পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন প্রমুখ।