জীবননগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ জীবননগর উপজেলা শহরের পৌর চত্বরে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। জীবননগর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেকেন্দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক,দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।
ভারতীয় মেডিকেল বিশেষজ্ঞ টিমের সদস্যরা হলেন- ডা. সুনিল( কিডনি বিশেষজ্ঞ), আসফাক আহমেদ (হৃদরোগ বিশেষজ্ঞ), উৎপল সেন (গাইনি), আত্তারি পাল( বন্ধ্যাত্ব) শোভা চক্রবর্তী (মেডিসিন বিশেষজ্ঞ) বক্তব্য শেষে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।