পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জের সাথে মতবিনিময় সভা হয়। এ সময় দু কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার দুপুরে কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন। রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। সংগঠনের সম্পাদক ফসিয়ার রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,জিএম মিজানুর রহমান, আসাদুল ইসলাম, মানছুর জাহিদ, ফিরোজ আহম্মেদ, হাফিজুর রহমান রিন্টু,কাজী সোহাগ,জহুরুল হক,আনারুল ইসলাম,খোরশেদ আলম ও সফিয়ার রহমান। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রকৃত কলম যোদ্ধাদের এগিয়ে আসতে হবে। জাতিকে দিক নির্দেশনা দিতে সাংবাদিকরাই পারে সঠিক ভূমিকা রাখতে ।