নড়াইলে সাংবাদিক সাথী তালুকদারের ইন্তিকাল

0

নড়াইল সংবাদদাতা ।। নড়াইলে জ্যেষ্ঠ সাংবাদিক সাথী তালুুকদার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক জনতা, দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
সাথী তালুুকদারের ছেলে অয়ন জানান,গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) তার বাবা হৃদরোগে আক্রান্ত হন। ওইদিন তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি মারা যান। আজ রোববার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে তাকে শহরের আলাদাতপুরে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক সাথী তালুুকদারের মৃৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম,সাবেক সভাপতি এনামুল কবীর টুকু,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ,সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু,সাংবাদিক অশোক কুন্ডুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।