চৌগাছায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

0

 

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় সাবেক রাষ্টপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শহরের মৃধা মার্কেট হল রুমে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সহসভাপতি আব্দুর রশিদ মৃধা। প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ডা. নাজিম উদ্দীন। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন। উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করে উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল কবির সনু। বক্তৃতা করেন উপজেলা জাতীয় পাটির নেতা ফশিয়ার রহমান, আব্দুল মান্নান, রিপোন হোসেন প্রমুখ।
বক্তৃতা শেষে সাবেক রাষ্টপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।