ঝিকরগাছায় ইউনানী মেডিকেল অ্যসোসিয়েশনের সভাপতি আনোয়ার ও সম্পাদক এরশাদ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাকীম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে হাকীম এরশাদ আলী। ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি  সাইদুর রহমান, আব্দুর রহমান ও মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রহমত আলী, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক কামারুজ্জামান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌসি, কার্যকরী সদস্য হারুণ অর রশীদ, শামছুর রহমান, আবউল হাসান, বাবুল আক্তার, আব্দুল গফুর ও রহমত আলী। বুধবার সংগঠনের যশোর জেলা সভাপতি ডা. আবু তোহা ও সাধারণ সম্পাদক হাকীম সাধন মল্লিক রনি নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন বলে ঝিকরগাছা উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি হাকীম আনোয়ার হোসেন জনিয়েছেন।