চুড়ামনকাটি প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন

0

 

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ বুধবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন ও নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এক সভা প্রেসক্লাবের নিজস্ব অফিস জব্বার সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস সেলিম হোসেন, আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী, ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, কে জি এম চান্দুঁটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান, হেদায়েত খান, নিবার্হী সদস্য মিজানুর রহমান, সহসভাপতি আলমগীর কবীর, যুগ্মসম্পাদক আব্দুস সাত্তার কিনে, কোষাধ্যক্ষ ইমদাদ হোসেন, দফতর সম্পাদক মহব্বত আলী, কাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন,আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।