শার্শায় মদসহ ৩ ভারতীয় নাগরিক আটক

0

 

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শা থানা পুলিশ ২০ বোতল ভারতীয় মদসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারবাড়ি মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও এলাকার তপন দাসের ছেলে উত্তম দাস(২৮) ও তার স্ত্রী পূজা শাওন(২৪) ও অসিম বিশ্বাসের অর্চনা বিশ্বাস(৫১)।
শার্শা থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পুলিশ যশোর-বেনাপোল সড়কের কামারবাড়ি নামক স্থানে একটি ইজিবাইক থামানো হয়। আরোহী তিন জনের আচরণ সন্দিগ্ধ হওয়ায় তাদের তল্লাশি করা হয়। এসময় তাদের ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ পাওয়া উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।