রামপালে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মল্লিক নাজিম উদ্দীন মঙ্গলবার সকালে প্রেসক্লাব রামপালের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার সগুনা দক্ষিণপাড়ায় দীর্ঘদিন ধরে স্ত্রী আরিফা খাতুন, চেলে আরিয়ান, দুই মেয়ে নাফিজা ও তিশিমনিকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিছুদিন ধরে স্থানীয় কতিপয় সন্ত্রাসী তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দিলে ওই বাড়িতে বসবাস করা যাবে না বলে তারা হুমকি দেয়। ঘটনার দিন ১৬ আগস্ট সকালে তার শিশুপুত্র আরিয়ান বাড়ির সামনে সরকারি রাস্তায় বের হলে তাকে মারপিট করতে থাকে প্রতিপক্ষ। এ সময় তার চিৎকারে তার মা আরিফা ছুটে এলে তাকে লাঠি দিয়ে আঘাত করে। তারা আমার স্ত্রীর চুলের মুঠি ধরে কিল, ঘুষি মেরে রাস্তার ওপর ফেলে দেয় ও শ্লীলতাহানি ঘটায়। তার গলায় লকেটসহ এক ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা যাওয়ার সময় বলে চাঁদার টাকার বদলে এ চেন নিয়ে গেলাম। আহত স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। তারা এখন মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।