চৌগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব চৌগাছা ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী সালিম আল-দ্বীনের সহযোগিতায় বই ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন প্রেসক্লাব চৌগাছার কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে গেলে লেখাপড়ার পাশাপাশি বিনয়ী হতে হবে, ভবিষ্যতে আত্মনির্ভশীল হতে চাইলে এখন থেকেই ভালো কাজের অভ্যেস গড়ে তুলতে হবে। সব সময় চেষ্টা করবে ভিন্ন ভিন্ন ভালো কাজ করার।
প্রেসক্লাব চৌগাছার ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, ইউপি সদস্য সাফিয়া সুলতানা প্রমুখ।
আইপিএম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, শিক্ষক হারুণ-অর-রশিদ, শিক্ষক শামীমা ইয়াসমিন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একে এম আল মামুন শাহীন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, টিপু সুলতান, এহসান জামিল, রেজাউল করিম সাগর, সালিম আল-দ্বীন, ইমাম হোসেন সাগর, আব্দুল গনি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি উপজেলার উল্লেখিত ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বই ও নগদ অর্থ তুলে দেন। একই সাথে এমএম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল।