বিভিন্ন স্থানে খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী পালিত

0

 

লোকসমাজ ডেস্ক ॥  মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী। আমাদের লোকসমাজ সংবাদদাতাদের এ সংক্রান্ত পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) জানান, যশোরের মনিরামপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, ফারুক হোসেন, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, একে আজাদ, জুলফিকার আলী ভুট্টো,থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, হাজী মিজানুর রহমান, রহিম গাজী, নুরুজ্জামান,থানা ছাত্রদলের আহবায়ক অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান।
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে বাদ আসর কেশবপুর চারানী বাজার ডাক্তারখানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ^াস, থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, হুমায়ুন কবীর পলাশ, বিএনপি নেতা কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, মেহেদী হাসান বিশ্বাস প্রমুখ।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিকেলে দলীয় কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দীন বুলবুল সিডল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, নুরুজ্জামান মিয়া, হারুন-অর-রশিদ, মির্জা টিপু, আলমগীর খান, একরামুল হক, আশরাফ আলী, মমিন মনোয়ার, মিজানুর রহমান সান্টু, ফরিদ আহমেদ, যুবনেতা আশরাফুজ্জামান খান মুকুল, মাহফুজুল আলম মামুন, ফয়েজ আহমেদ তুফান, স্বেচ্ছাসেবকদলের নেতা হাফিজুর রহমান, ছাত্র নেতা হুমায়ুন কবির প্রমুখ।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা জানান, রামপাল উপজেলা যুবদলের উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষে এক আলোচলনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়ালের সভাপতিত্বে ও যুব নেতা মশিউর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন বিএনপি নেতা শেখ ফিরোজ কবির, মল্লিক সিরাজুল ইসলাম, গাউচ উদ্দিন, যুবদল নেতা মৃধা রকিবুল ইসলাম, ফকির জিয়াউর রহমান, মল্লিক হাসানুর রহমান তিতাস, হাসান আলী বাবু, হাওলাদার আবু রাজিন, বাপ্পি তালুকদার, এনামুল শেখ, রফিকুল ইসলাম, ওবায়দুল্লাহ সেখ, সোহেল রানা, শরিফুল ইসলাম, আব্দুল মাতিন প্রমুখ। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার মুক্তির দাবী করা হয়।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহি টিপু। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, ইমরান সামাদ নিপুণ, আহবায়ক কমিটির সদস্য এনামূল হক, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা. সদস্য সচিব শাহিন আলম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য গোলাম কাদের বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হুদা, উপজেলা যুবদলের অন্যতম সদস্য আব্দুস সালাম পলাশ, সুমন ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক শামীম রেজা, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল পারভেজ, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন, মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুশফিকুর রহমান।