যশোর জেলা যুবদল নেতা ধনি হত্যাকান্ডের প্রতিবাদ ডুমুরিয়া যুবদলের বিক্ষোভ সমাবেশ

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক মঞ্জুর রশিদ। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফি, সাংগঠনিক সম্পাদক জাবির আলী, জেলা যুবদল নেতা আতিক নেওয়াজ চন্দন, ওহিদুজ্জামান সোহাগ, মুশফিকুর রহমান, সন্দিপ চ্যাটার্জী, মেজবাউল আলম শুভ, এসএম ওবাইদুল্লাহ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্ল্যা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক সরদার বিল্লাল হোসেন, নিলৎ পাল নিলয়, শফিকুল ইসলাম শফিক, ফয়সাল চৌধুরী, আবুল কালাম আজাদ, কৃষ্ণ বিশ্বাস, খালিদ হাসান, ইভান গাজী, সৈকত মোল্ল্যা, শাহাজান, আমিনুল ইসলাম বুলবুল, জিয়াউর রহমান, পারভেজ গাজী, রায়হান সোবহান, দেলোয়ার গোলদার, মাসুদ খান, আইয়ুব মাহমুদ, শহিদুল ইসলাম, হাবিবুর মোড়ল, মো. রিপন, শাহিনুর রহমান, মনিরুল ইসলাম, আনিচুর রহমান ফেরদৌস, আবু হাসান, মো. সবুজ, জুয়েল আক্তার, শহিদ সরদার, আব্দুল কাদের, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, আসলাম খান, আবুল কালাম, রিপন হালদার, মো. ওবাইদুল্লাহ, মনিরুল ইসলাম, মো. ওহুয়াল, মাহাবুর রহমান, নাহিদ কাজী, দুলু বিশ্বাস প্রমুখ।