যশোরে সংবাদ সম্মেলনে হিজড়াদের একটি পক্ষের বিরুদ্ধে ওপর পক্ষকে মারধরের অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হিজড়াদের একটি পক্ষ অপর একটি পক্ষের বিরদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। বেনাপোলের নজরুল ওরফে হীরা ও তার অনুসারীদের বিরদ্ধে এমন অভিযোগ তুলে গকতাল রবিবার প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন, শহরের কোহেলী হিজড়াও তার অনুসারীরা। এ সময় কোহেলী হিজড়া বলেন, গত কয়েকদিন পূর্বে বেনাপোল ভবের বেড় গ্রামের নিলু হিজড়ার আমন্ত্রণ পেয়ে তিনিসহ তার অনুসারীরা সেখানে যান। মূলত এলাকা বন্টন বিষয়ে আলোচনা করার জন্য তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়। নিলু হিজড়ার বাড়িতে যাওয়ার পর নজরুল ওরফে হীরা তার অনুসারী সুমি ওরফে কালু, শিল্পা ওরফে জামালসহ বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে তাদেরকে একটি ঘরে আটকে রেখে মারপিট করে। তাদের মারধরে ভাবনা চাঁদনী, মধু, সানজিদা, পূজা, নদী, সোহেলী, অঞ্জু, স্বর্না, চুমকী, টিকলী, কাকলী গুরুতর জখম হয়। এসময় তারা কোহেলীর গলায় থাকা আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।
কোহেলী আরও বলেন, নজরুল ওরফে হীরা একজন পুরুষ ছেলে। এরপরও সে তাদের এলাকায় গিয়ে শিশুদের নাচিয়ে টাকা আদায় করে খায়। বিষয়টি জানতে পেরে তাকে নিষেধ করলে সে খুন জখমের হুমকি দেয়। এমন কি সে ‘আমাদেরকে ক্ষতি করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে। সেই ঘড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে এভাবে মারপিট করে’।
এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বর্ণা, টিকলী, চাঁদনী, ভাবনা, নদী বাবনা হিজড়া প্রমুখ।