জমির বিরোধে বড় ভাইকে হত্যা কালীগঞ্জে

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) পিরোজপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, পিরোজপুর গ্রামের ফজলুর রহমানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়ের মাঝে বাগ্বিত-া হয়। একপর্যায়ে ছোট ভাই হাফিজুর রহমান তার বড় ভাইয়ের বুকে ছুরিকাঘাত করেন। এতে ফজলুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহমিদুর রহমান বলেন, ফজলুর রহমানকে হাসপাতালে আনার আগেই মারা যান।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।