পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় বিপুল যানবাহন

লোকসমাজ ডেস্ক॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের কেবল পাটুরিয়া প্রান্তেই ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে নয় শতাধিক যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল ও সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে শুক্রবার সকাল থেকে শত শত যানবাহনের দীর্ঘ সারি পড়েছে এ নৌ-রুটে।
বিআইডবি¬উটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল¬ুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে বড় ১১টি এবং ছোট ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করেও হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, এমনিতেই বাড়তি যানবাহন আসছে এ নৌ-রুটে। শুক্রবার থাকায় অতিরিক্ত যানবাহন ভিড় করছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে।
এদিকে তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা ঘাট এলাকায় অপেক্ষা করাতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার যানবাহন শ্রমিক, যাত্রীদের। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১১টার দিকে পাটুরিয়া প্রান্তে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস, তিন শতাধিক ব্যক্তিগত যানবাহন এবং উথুলি সংযোগ মোড়ে আরও শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।

ভাগ