আজ নার্সিং ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ আজ যশোরে অনুষ্ঠিত হবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা-ইন মিডওয়াইফারিও বিএসসি ইন-নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা। যশোর সরকারি এমএম কলেজে বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘন্টা এ ভর্তি পরীক্ষা চলবে। নার্সিং ভর্তি কমিটির সভাপতি ও যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মহিদুর রহমান, পরীক্ষা কেন্দ্র তদারকি করবেন। নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, সরকারি এমএম কলেজের ৬টি ভবনে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘন্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএসসি নার্সিং মিডওয়াইফারি কোর্সে ১ হাজার ৬শ ৬০ জন মিলে মোট ২ হাজার ৬৬জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইতোমধ্যে এমএম কলেজের ৬টি ভবন প্রস্তুত করা হয়েছে। ভবনগুলো হচ্ছে কলা অনুষদের আব্দুল হাই আর্টাস ভবন নিউ সায়েন্স ভবন, ব্যবসা শিক্ষা ভবন, রিডিং রুমে দ্বিতীয়তলা, প্রশাসনিক ভবন ও পুরাতন বিজ্ঞান ভবন। যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, অর্থোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. গোলাম ফারুক, সহযোগী অধ্যাপক ডা. এএইচএম আব্দুর রউফ, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অজয় কুমার সরকার ও নার্সিং ইনস্ট্রাক্টর মোছা: রোকেয়া খানম হল সুপারের দায়িত্ব পালন করবেন।

ভাগ