ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত আহত ১

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় আসমত উল্লাহ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কোমরাইল গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কোমরাইল গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আসমত উল্লাহ (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মত আসমত উল্লাহ কোমরাইল কুন্ডু রাস্তা মোড়ে পত্রিকা চা খেতে আসেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই মোড়ে আসার সময় রাস্তা পার হওয়ার মুহুর্তে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে আসমাত উল্লাহ এবং মোটরসাইকেল চালক আসাদুল তরফদার (৩২) উভয়েই মারাত্মক আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদেরকে ক্লিনিকে নিয়ে গেলে ক্লিনিক কতৃপক্ষ তাদেরকে খুমেক হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমাত উল্লাহ (৭০) মারা যান। আহত আসাদুল তরফদার উপজেলার বরুনা গ্রামের আবু সাঈদ তরফদারের ছেলে। খবর পেয়ে রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ভাগ