চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুলহক। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, চৌগাছা থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাগ