চৌগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মিন্টুর ৮ম শাহাদৎ বার্ষিকী পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ৮ম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্ররীগ ও সেচ্ছাসেবকলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। রবিবার সকালে যশোর শহরের কারবালায় তাঁর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা ছাত্রলীগ। দিনব্যাপী উপজেলার গরীবপুর জামে মসজিদ, পিতাম্বরপুর জামে মসজিদ, জামালতা জামে মসজিদ, পৌর সভার কুঠিপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে কুরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু। স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি কৃষিবিদ আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেলের পরিচালনায় স্বরণসভায় প্রধান বক্তার বক্তৃতা করেন নিহত জিল্লুর রহমান
মিন্টুর চাচা অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান মধু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোমিনুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সাঈদ মানিক, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ইটু প্রমুখ। এ ছাড়াও জিল্লুর রহমান মিন্টুর স্মৃতি স্মরণ করে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ । উল্লেখ্য ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে সিংহঝুলী শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তাঁর হত্যা মামলাটি যশোর আদালতে বিচারাধীন। তিনি ১৯৯৪-২০০২ পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জিল্লুর রহমান মিন্টু চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলার সিংহঝুলী ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের প্রয়াত সাংবাদিক আতিউর রহমানের ছেলে।

ভাগ