দেশে সেরা করদাতার সম্মাননা পেল উত্তরা গ্রুপ অব কোম্পানিজ

জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) কর্তৃক আয়োজিত ২০২০-২১ অর্থ বছরে ম্যানুফ্যাকচারিং খাতে দেশের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে সুনামখ্যাত উত্তরা মোটর্স লিমিটেড এবং উত্তরা অটোমোবাইলস লিমিটেড বিশেষ সম্মাননা অর্জন করেছে। উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে ২০২০-২১ অর্থ বছরের ম্যানুফ্যাকচারিং খাতে অন্যতম শীর্ষ আয়কর প্রদানকারী হিসেবে বিশেষ সম্মাননা ও স্মারক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, মোঃ আলমগীর হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) (গ্রেড-১) এবং মোহাম্মদ গোলাম নবী, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) সহ অতিথিবৃন্দ। উল্লেখ্য, উত্তরা গ্রুপ অব কোম্পানীজ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান গত চার দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশে গাড়ি উৎপাদান ও বাজারজাত করে আসছে। বিজ্ঞপ্তি

ভাগ