চৌগাছায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ রাইটস যশোর এর চৌগাছা উপজেলা প্লাটফর্মের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার শহরের আসাদ কম্পিউটার ভবনের প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান ও প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম। রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা প্রণব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, স্বপ্নীল সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহাজ্জেল হোসেন, মমতাময়ী মহিলা ও শিশু উন্নয়ণ সংস্থার সভানেত্রী রাফেজা খানম, মা ও শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নুর জাহান খাতুন, চৌগাছা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফকরুল ইসলাম প্রমুখ। সভায় নারী নির্যাতন, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

ভাগ