উলাশীতে ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সংবর্ধনা

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাত্॥া মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় উলশী ইউনিয়ন চেয়ারম্যান আয়নাল হক পুরস্কৃত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শার্শার উলাশী ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে পাবদা, শুলশা, টেংরা, ও কার্প মিশ্র মাছ চাষে বিশেষ অবদান রাখার স্বীকৃতি পান তিনি। উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেম্বর সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সালেহ আহম্মেদ মিন্টু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

ভাগ