স্টাফ রিপোর্টার ॥ ‘মানবদেহে জিংক এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা’ শীর্ষক কৃষক কৃষাণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোরের কেশবপুরে। গতকাল উপজেলা মিলনায়তনে এই সমাবেশ হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্যানেল চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস এইড এর আরডিসি অ্যাক্টিভিটির মার্কেট সিস্টেমস ম্যানেজার এ কে এম ফেরদৌস। অনুষ্ঠানে কৃষক, কৃষাণী, রিটেইলার, ডিলার এবং নিউট্রি চ্যাম্পস, যশোর রিজিয়নের বিজয়ীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জিংক চাল এর বিভিন্ন উপকারিতা এবং এর সঠিক ব্যাবহার নিশ্চিত এর লক্ষ্যে আলোকপাত করা হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। ইউ এস এ আই ডি এর অর্থায়নে, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ রাইস এন্ড ডাইভার্সিফায়েড ক্রপস (আর ডি সি) কার্যক্রম এর সহোযোগিতায় আলী সীড ফার্ম এর পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।





