খুলনা সংবাদদাতা॥ করোনা সংক্রমণের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের দ্বিতীয় টার্মের পরিবহন ফি মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেটের সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, অর্থ কমিটির ৭৬তম সভার এ-সংক্রান্ত একটি সুপারিশ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৪তম সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত আবাসিক হলের সিট ভাড়া মওকুফ করা হয়।





