ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ডুমুরিয়া থানার কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খুলনা জেলা ডিবি পুলিশের একটি সূত্র জানায়। জানা যায়, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত শাখা, এস আই বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মঙ্গলবার রাত ৮টার দিকে ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উত্তর পাশে রবি টাওয়ারের সামনে থেকে হুমায়ূন কবির ওরফে রনি (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার Íা হয়। সে একই থানার দেওয়ানীপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এব্যাপারে এস আই বিষ্ণুপদ হালদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি আমলা দায়ের করেছেন। মামলা নং- ১২, তারিখ- ০৭/০৯/২০২১।





