পাইকগাছায় ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় বিট পুলিশিংয়ের

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আসন্ন ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্মল চন্দ্র অধিকারী। প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, শেখ জিয়াদুল ইসলাম, মাস্টার মোজামেল হক, সরদার আবুল কাসেম, এসআই শাহাদাত হোসেন, মোঃ সোহানুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম বাবুল আক্তার, শেখ হারুনর রশিদ হিরু, শফিয়ার রহমান, আসাদুল ইসলাম, খুকু মনি ও রওশনারা।

ভাগ