পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে কর্মীদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন গাজী (চশমা মার্কা) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের বাঁকা বাজারে নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এরমান গাজী। প্রার্থী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আবু মুছা গাজী, মঞ্জুর গাজী, অহিদুল গাজী, সুমন গাজী প্রমুখ। আগামী ২০ সেপ্টেম্বর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।





