স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহরাব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। দোকানে বেচাকেনা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে। মেহরাব হোসেন সদর উপজেলার বলরামপুর (ঘাটরা) গ্রামের ফিরোজ হোসেনের পুত্র। স্বজনা জানিয়েছেন, রূপদিয়া বাজারে সততা ফরমা নামে তার দোকান আছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৭ মিনিটে দোকানে বসে বেচাকেনা করার সময় অসাবধানতাবশত মেহরাব হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।





