শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন শতাধিক মোটরসাইকেল আটক করেছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাফিক সার্জেন্ট সরোয়ার হোসেন ও খায়রুল হক শার্শার নাভারন সাতক্ষীরা মোড় ও বাগআঁচড়ায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করেন। আটক মোটরসাইকেলগুলো মামলা দিয়ে শার্শা থানায় রাখা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।





